ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিয়মনীতি ছাড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় পিএইচডি ডিগ্রি

ads

নিয়মনীতি ও কোনোনরকম কাঠামো ছাড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব প্রতিবেদন দাখিল করা হয়। এসময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএইচডি গবেষণা থিসিসের ৯৮ শতাংশ হুবহু নকল। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডক্টরেট’ ডিগ্রি নেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এর আগে ২০২০ সালের ২২ জানুয়ারি হাইকোর্টে একটি রিট করা হয়। একই বছরের ৪ ফেব্রুয়ারি প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনও নীতিমালার আলোকে পিএইচডি ডিগ্রি প্রদান করছে তা তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। ইউজিসিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। একইসঙ্গে ঢাবির শিক্ষকের পিএইডি জালিয়াতির ঘটনায় তদন্ত করে ঢাবির উপাচার্যইকে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেন আদালত।

ads
ads
ads

Our Facebook Page